• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যারা স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই তারাই শেখ রাসেলকে হত্যা করেছিলো -হাসানাত আব্দুল্লাহ এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ণ
যারা স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই তারাই শেখ রাসেলকে হত্যা করেছিলো -হাসানাত আব্দুল্লাহ এমপি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী পদমর্যাদায় থাকা সাবেক চীফ হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, যারা স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই। সেই স্বাধীনতা বিরোধী অপশক্তির দোসররা রাতের অন্ধকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিলো। সেদিন তারা শিশু রাসেলকেও নির্মম ভাবে হত্যা করেছিলো।
বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার শহীদ সুকান্ত বাবু হলরুমে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, আমার বাবা সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত শাহাদতবরনের আগের রাতে (১৪ আগষ্ট) খাবার টেবিলে বসে আমাকে সংখ্যালগু সম্প্রদায়ের বাসিন্দাদের পাশে থাকার নির্দেশ দিয়ে গেছেন। তাই আমি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই।
উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মো. হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী প্রমূখ। সভায় উপজেলার ৮৪টি পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃংখলা বাহিনীর সদস্য, মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে উপহারের অর্থ বিতরণ করা হয়।