গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, ওসি মোঃ আফজাল হোসেন, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা প্রমূখ।