• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুল করিমের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ণ
বরিশাল ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুল করিমের গণসংযোগ

হিজলা প্রতিনিধি।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা গণসংযোগে ব্যস্ত।

১৮ ই অক্টোবর বিকাল পাঁচটার দিকে বরিশাল ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আফজালুল করিম উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলার কাউড়িয়া বাজারে গণসংযোগ করে সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ করেন।

দীর্ঘ দিন যাবত তিনি হিজলা মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানার বিভিন্ন এলাকায় এলাকায় গণসংযোগ করে আসছে।

এডভোকেট আফজালুল করিম বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বরিশাল বার কাউন্সিলের সাবেক সভাপতি।

তিনি মরহুম বীর মুক্তিযোদ্ধা সবেক সাংসদ এ কে এম নুরুল করিম (আবুল খায়ের মাস্টারের) পুত্র।

এডভোকেট আফজালুল করিম এর সাথে গণসংযোগে অংশগ্রহণ করেন হিজলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী শাহে নেওয়াজ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগের, সাংগঠনিক সম্পাদক কাজী কামরুজ্জামান ছাইলু, উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, মেমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃধা, সাধারণ সম্পাদক ডাক্তার অলিউদ্দিন, কাজিরহাট থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান হোসেন তুহিন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক চাকরির, উপজেলা যুবলীগের সহ সভাপতি রিয়াজ ইসলাম সিকদার উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি লুৎফুর রহমান নলি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা।

মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আফজালুল করিম জানায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং শেখ হাসিনার সিদ্ধান্তে সর্বদা অবিচল থেকেই দীর্ঘ ২৫-৩০ বছর হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে ছিলাম আছি এবং থাকব।