• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিদ্যালয়ের অফিস কক্ষে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৩, ০৭:৪৬ পূর্বাহ্ণ
গৌরনদীতে বিদ্যালয়ের অফিস কক্ষে অগ্নিকান্ড

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের আসবাবপত্র সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবরপেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ও কি কারনে অগ্নিকান্ড ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বের করা হবে।
বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক বিপ্লব কুমার চক্রবর্তী বলেন, কিভাবে অগ্নিকান্ড হয়েছে তা আমরাও নিশ্চিত নই। তবে শর্ট সার্কিটের মাধ্যমে হতে পারে। আবার নাশকতাও হতে পারে। অফিসকক্ষের জানালা রাস্তার পাশে রয়েছে। জানালা থেকেও কেউ আগুন দিতে পারে। সঠিক কারন জানতে থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। তিনি আরও বলেন, অফিস কক্ষে স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষার্থীদের সনদপত্র, একটি কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টার ছিলো। মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, এঘটনায় থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।