গৌরনদী প্রতিনিধি :
ঘুর্নিঝড় হামুনের প্রভাব মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা হাসপাতালের ডাঃ টিপু সুলতান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবীব, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন, ওসি তদন্ত মো. হেলান উদ্দীন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী সহ অন্যান্যরা।