বানারীপাড়া প্রতিনিধি।। মঙ্গলবার ২৪ অক্টোবর আনুমানিক গভীর রাতে বানারীপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুন্দিহার (টিএন্ডটি মোড়) ব্যাক ম্যানেজারের বাসায় চুরি সংগঠিত হয়।
বানারীপাড়া সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার বর্তমানে বরিশালে কর্মরত মোঃ সাব্বির আহমেদ জানান, খবর পেয়ে মঙ্গলবার বাসায় ফিরে দেখেন, পানি উঠানোর মটর, পিতলে আসবাবপত্র, দামী শাড়ীসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। দ্বিতল বাসার (টিন সেট) বিভিন্ন কক্ষের আলমারি ভেঙ্গে তছনছ করে। খবর পেয়ে বানারীপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনস্থল পরিদর্শন করেন। ঘটনাটি কারা করেছে তদন্তের পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।#