নোয়াখালী প্রতিনিধি। আরমান হোসাইন
ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা । আজ (বৃহস্পতিবার ) ২৬ অক্টোবর সকাল ০৯.০০টায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক নুরুল ইসলাম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মাইজদীর প্রাণকেন্দ্র বিশ্বনাথ থেকে শুরু হয়ে পৌর বাজার গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় নোয়াখালী শহর সভাপতি এমরান বিন মুরতজা নোয়াখালী জেলা উত্তর সভাপতি আরিফুর রহমান ও নোয়াখালী জেলা দক্ষিন সভাপতি হেদায়েত মাসুদ সহ সাবেক এবং বর্তমান অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। মিছিলোত্তর সমাবেশে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক নুরুলইসলাম বলেন , অবৈধ সরকার গুম, খুন, দুর্নীতির মাধ্যমে দেশটাকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে এসেছে। শিবির কোন রক্তচক্ষুকে ভয় পাই না আমরা আমাদের দাবি আদায় করে পিরবো ইনশাআল্লাহ ।
তিনি আরো বলেন, আমাদের ৭ দপামেনে নিতে হবে আমাদের দাবি আদায় করা ছাড়া আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ ।
নোয়াখালী শহর সভাপতি এমরান বিন মোরতজা বিক্ষভ শেষে উনি বলেন্ ফ্যাসিবাদী আওয়ামী সরকারের করালগ্রাস থেকে প্রিয় মাতৃভূমিকে রক্ষায় ছাত্রজনতাকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান।