।
রিপোর্টার : এজাজ আল মাহমুদ সুজন
রিপোর্ট – আজ বিকাল ২.৩০মিনিটে স্থানীয় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় বালক ও বালিকা উভয় বিভাগে জয় পেয়েছে বানারীপাড়া উপজেলা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিড়া পরিদপ্তর সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস বরিশালের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় জয় পেয়েছে বানারীপাড়া উপজেলা।
বেলা ২:৩০ মিনিটে অনুষ্ঠিত বালক বিভাগে বানাড়ীপাড়া ১-০ গোলের ব্যবধানে মুলাদী উপজেলাকে পরাজিত করে এবং বিকেল তিনটা ৩০ মিনিটে বানারীপাড়া উপজেলা বালিকা দল ১-০ গোলের ব্যবধানে মুলাদী বালিকা দলকে পরাজিত করে।
আগামীকাল টুর্নামেন্টের সেমিফাইনালে বেলা ২:৩০ মিনিটে বালক ও বালিকা বিভাগে বরিশাল সদর, গৌরনদী উপজেলা, বানারীপাড়া ও মেহেন্দীগঞ্জ উপজেলা একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে।
আগামী ৩০ অক্টোবর বিকেল তিনটা ত্রিশ মিনিটে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী হওয়ার কথা রয়েছে।