• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ণ
গৌরনদীতে শান্তি সমাবেশ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বিএনপি’র সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের গৌরনদীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রোববার বেলা এগারটায় উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বাসষ্ট্যানস্থ দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়। শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিসুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূইয়া প্রমূখ।