নোয়াখালী জেলা প্রতিনিধি — আরমান হোসাইন
কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, রাজনৈতিক নেতাকর্মী এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবীতে বিএনপি এবং জামায়াতে ইসলামীর মহা-সমাবেশ থেকে ফেরার পথে নোয়াখালীর সেনবাগের রাস্তারমাথা থেকে বিএনপি জামায়াতের ১৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন – বিএনপি নেতা ১। মুক্তার হোসেন পাটোয়ারী (৬১), ২। মোঃ দাউদুল ইসলাম(২৪)
৩।মোঃ জাবেদ হোসেন (২৪), ৪। মোঃ ইউসুফ (৪৮),৫। মোঃ শাহাদাত উল্যাহ আজাদ (৪৬),৬। মোঃ হারুন উর রশিদ (৩৭),৭।মোঃ আব্দুল্লাহ (২৪), ৮।সুর রহমান জাবেদ (৩৫), ,৯। মোঃ মোর্শেদ হোসেন (৫০), ১০। মোঃ জহির হোসেন (৩২), ১১। মোঃ সাইফুল ইসলাম (৩৫),১২। মাহাবুবুর রহমান (২৫), ১৩। আব্দুর রাশান (৩৫), ১৪। মোঃ জাফর (৫২),
গ্রেফতার হওয়া এক পরিবারের সাথে কথা বলে জানা যায়, পুলিশ সম্পূর্ণ অন্যায় ভাবে বাস থেকে নামিয়ে জিজ্ঞেসাবাদের নামে তাদেরকে থানায় নিয়ে যায়।পরবর্তীতে আটক দেখানো হয়।
গ্রেফতারকৃতদের নাসকতার অভিযোগ দেখিয়ে আজ (রবিবার) সন্ধ্যায় নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।