বরিশাল
বরিশালে নির্বাচন ও নারী প্রার্থীতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলা অফিসাস্ ক্লাবে বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি।
বিশেষ অতিথি ছিলেন মহিলা পরিষদের সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠন রূপান্তরের জেলা সমন্বয়কারী ঝুমু কর্মকার।
আলোচনা সভায় ২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের সজল কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবী জানান বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সদস্যরা।
পরে নির্বাচন কর্মকতার কাছে স্মারকলিপি প্রদান করেন নারী প্রার্থীরা।