রিপোর্টার — এজাজ আল মাহমুদ সুজন
রিপোর্ট – আজ বিকাল ৩.০০ মিনিটে স্থানীয় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় বালক ও বালিকা উভয় বিভাগে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে গৌরনদী ও বরিশাল সদর উপজেলা ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিড়া পরিদপ্তর সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস বরিশালের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায়
বেলা ২:৩০ মিনিটে অনুষ্ঠিত বালিকা বিভাগে ৪-০ গোলের ব্যবধানে মেহেন্দিগঞ্জ কে পরাজিত করে বরিশাল সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বিকেল ৩. ৩০ মিনিটে গৌরনদী উপজেলা টাই ব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে বরিশাল সদর কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ম্যাচ শেষে দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্টের সভাপতি ও জেলা প্রশাসক জনাব শহিদুল ইসলাম।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সাধারণ সম্পাদক, বরিশাল জেলা আওয়ামী লীগ, মোহাম্মদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি বরিশাল জেলা আওয়ামী লীগ, সাইদুল ইসলাম শুভ, জেলা ক্রিড়া কর্মকর্তা বরিশাল, আসাদুজ্জামান খান খসরু, সাধারণ সম্পাদক বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন, জাহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।