গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী মাদ্রাসায় বাইতুন মামুর জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে হুফফাজুল কোরান ফাউন্ডেশন প্রতিযোগীতা অনুষ্ঠান শেষে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহজান প্যাদা।