• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে অবৈধ করাতকল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৩, ০৫:২১ পূর্বাহ্ণ
গৌরনদীতে অবৈধ করাতকল বন্ধ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার টকরী বন্দরের একটি অবৈধ করাতকলে অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান।
তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব বলেন, টরকী বন্দরের জাকির হোসেন ও মোবারক হোসেনের লাইসেন্স বিহীন অবৈধ করাতকলে অভিযান চালিয়ে দশ হাজার টাকা জরিমানা সহ করাতকল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও বার্থী এলাকার একটি করাত কলে অভিযান চালিয়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সহ স্থানীয়রা।