• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় জেলহত্যা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৩, ১৪:০৪ অপরাহ্ণ
বানারীপাড়ায় জেলহত্যা দিবস পালন

বানারীপাড়া প্রতিনিধি।। গত ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ, ঘোষণা পৌর আওয়ামী লীগ সংগঠনের উদ্যোগে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশেষ অতিথি বরিশাল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার, মোঃ সিদ্দকুর রহমান, যুগ্ম সম্পাদক সুব্রুত লাল কুন্ড প্রমূখ