নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার কমিউনিটি পুলিশিং(সিপিও) -২০২৩ এর শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন নলছিটি থানার এসআই সহিদুল আলম।
এ উপলক্ষে শনিবার (৪ নভেম্বর ) এক অনুষ্ঠানে তার হাতে সম্মান সূচক ক্রেষ্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল ।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম,জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. গোলাম রসূল ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ।