ইতালি প্রতিনিধিঃ
৩রা নভেম্বর জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রোম মহানগর আওয়ামী লীগ। রোমের সুন্দরবন রেস্তোরাঁ হল রুমে আয়োজিত এই সভায় রোম মহানগর আওয়ামী লীগের আহবায়ক খলিল বন্দুকসীর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মাহমুদ আল রফিক ও মনিরুজ্জামান মুন্সির যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইটালি আওয়ামীলীগের সহসভাপতি হাবিব চৌধুরী, হাদিউল ইসলাম হাদী, আবু তাহের, জামান মোক্তার, বাবু ঢালী, নায়না আহমেদসহ আরও অনেকে।প্রধান বক্তা ছিলেন রোম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ মামুন। এই আলোচনা সভায় ১৫ ই আগস্ট এবং ৩ নভেম্বর কারাগারে হত্যাকাণ্ডের সাথে জড়িত-যারা এখনো বিদেশে পালিয়ে তাদেরকে দেশে ফেরত নিয়ে রায় কার্যকরের আহ্বান জানানো হয়েছে সরকারের প্রতি।
এই সভা থেকে জামাত বিএনপি’র নৈরাজ্য হত্যা অগ্নিসংযোগ এর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই আগুন সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দেশে শান্তি প্রতিষ্ঠার ও অনুরোধ জানানো হয় সরকারের প্রতি। আলোচনা সভায় বিদেশ থেকে মৌলবাদী চক্রের সকল অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক তথ্যের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় কর্মীদের সক্রিয় হবারও নির্দেশনা দেয়া হয়।