• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিসিকের উদ্যোগে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কোর্সের উদ্বোধন কর হয়েছে।

আজ মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ বিসিক কার্যালয়ে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। গোপালগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যাবস্থাপক মো: হাবিবুর রহমান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, গোপালগঞ্জ চেম্বার অফকমার্সের পরিচালক মো: মিজানুর রহমান বক্তব্য রাখেন। বিজনেস প্লানসহ বিভিন্ন বিষয়ের উপর ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২৫ জন প্রশিক্ষনার্থীদেরকে এ প্রশিক্ষন প্রদান করা হবে।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, বিজনেস প্লানসহ বিভিন্ন বিষয়ের প্রক্ষিণ নিয়ে প্রশিক্ষনার্থীরা নিজ উদ্যোগে কর্মক্ষম হবে। এতে যেমন নিজের আত্মকর্মসংস্থান হবে অন্য দিকে দেশ থেকে বেকারত্ব দূর হবে। #