• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই -আবুল হাসানাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৩, ০২:১৫ পূর্বাহ্ণ
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই -আবুল হাসানাত আব্দুল্লাহ

গৌরনদী প্রতিনিধি \ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও সংসদ সদস্য আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ বলেছেন, আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। দেশকে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে আওয়ামী লীগকে ভোট দিয়ে পুণরায় ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বর্হিঃবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার আগৈলঝাড়া উপজেলার দলীয় নেতা-কর্মীদের সাথে বিশেষ সাংগঠনিক সভায় তিনি আরও বলেন, নিজেদের মধ্যে নেতৃত্বের কোন মতানৈক্য থাকলে তা ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে সকল নেতা-কর্মীকে একত্রে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে আজ পর্যন্ত কেউ পরাজিত করতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না। এটাই আওয়ামী লীগের ইতিহাস। তাই প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার ভোট প্রদানের জন্য উৎসাহিত করতে হবে।
সোমবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার সেরাল গ্রামের সংসদ সদস্যের নিজ বাড়ির মাঠে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সহ অন্যান্যরা।