• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে অবরোধ বিরোধী মহড়া, মাঠে নেই বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ণ
গৌরনদীতে অবরোধ বিরোধী মহড়া, মাঠে নেই বিএনপি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির কোনো প্রভাব দেখা যায়নি বরিশালের গৌরনদীতে। আওয়ামীলীগ নেতাকর্মীদের শক্ত অবস্থানের কারনে অবরোধের স্বপক্ষে কোন কর্মসূচী পালন করতে পারেনি বিএনপি-জামাতের নেতাকর্মীরা।
তবে বিএনপি’র কোন কর্মসূচী দেখা না গেলেও হরতাল-অবরোধের শুরু থেকে সতর্ক অবস্থানে রয়েছে গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি-জামাতের দেয়া অবরোধের বিরুদ্ধে বুধবার সকাল থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল মহড়া দিতে দেখা গেছে ঢাকা-বরিশাল মহাসড়কে। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, মহাসড়কে যান চলাচল নিরাপদ রাখতে আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীরা তৎপর রয়েছে।