• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অবরোধের সমর্থনে ভোলায় স্বেচ্ছাসেবক দলের মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৩, ১৪:৩০ অপরাহ্ণ
অবরোধের সমর্থনে ভোলায় স্বেচ্ছাসেবক দলের মিছিল

ভোলা প্রতিনিধি।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকা চলমান তৃতীয় দফা টানা ৪৮ ঘণ্টার অবেরাধ কর্মসূচির সমর্থনে ভোলায় মিছিল ও পিকেটিং করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আজ বুবধার (৮ নভেম্বর) দুপুরে ভোলা সরকারি স্কুল সংলগ্ন ভোলা টু লক্ষ্মীপুর সড়কে এ মিছিলের নেতৃত্ব দেন জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মীর মোস্তাফিজুর রহমান রনি, লুকু চৌধুরী, যুগ্ম সম্পাদক সফি, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা এছাক ফরাজি, যুবদল নেতা নাহিদ খানসহ আরও অনেক নেতাকর্মী।

জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত মিছিলে
মুনতাসির আলম রবিন চৌধুরী বলেন, আন্দোলন মাত্র শুরু হয়েছে। চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে। এবারের আন্দোলন তাদের বাঁচা-মরার লড়াই। বাঁচতে হলে লড়তে হবে।