• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে দিনমজুরের গরু চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৩, ১৫:১২ অপরাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ রাতের আঁধারে দিনমজুরের দুই লক্ষাধিক টাকার গরু চুরি করে নিয়ে গেছে সঙ্গবদ্ধ চোরেরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার গ্রামে।
ওই গ্রামের দিনমজুর মোঃ সহিদুল সরদার বলেন, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়াল ঘরে দুইটি গরু বেধে রাখা হয়। শেষরাতের কোন এক সময় সঙ্গবদ্ধ চোরেরা গরু দুইটি চুরি করে নিয়ে যায়। এতে তার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।