• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ফিলিস্তিনিদের জন্য দোয়া-মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ণ
গৌরনদীতে ফিলিস্তিনিদের জন্য দোয়া-মোনাজাত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে সহস্্রাধিক মুসল্লির অংশগ্রহণে ফিলিস্তিতি নাগরিকদের জন্য বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ এশা বড়দুলালী বাইতুন নুর জামে মসজিদে দোয়া অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি নুরুল ইসলাম খান অসির সভাপতিত্বে বক্তব্য রাখেন এবিএম আল হেরা প্রি-ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলায়েত উল্লাহ রহমানী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক ইমাম উদ্দিন ওসামা।