• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক সহাবস্থান জরুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ণ
দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক সহাবস্থান জরুরি

বরগুনা জেলা প্রতিনিধি:
নাগরিক নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়নের সুষম বন্টন, আইনের শাসন, দুর্ণীতি প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি একটি দেশের উন্নয়নের জন্য খুবই জরুরি। আর এগুলো বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক সহাবস্থান থাকতে হবে। রোববার বরগুনার আরডিএফ টাওয়ারে রাজনৈতিক সহাবস্থান বিষয়ক এক সেমিনারে বক্তারা একথা বলেন।
ইউএসএআইডির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বরগুনার সামাজিক, সাংস্কৃতি ও গণমাধ্যমসহ নানা শ্রেণী পেশার ৪৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম বরগুনার সভাপতি চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে সেমিনারটি পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু। এছাড়াও সুজনকে সাবেক সভাপতি আব্দুর রব ফকির, জেলা মহিলা পরিষদের সভানেত্রী নাজমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।