• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে অবরোধ বিরোধী মহড়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৩, ১৩:২৫ অপরাহ্ণ
গৌরনদীতে অবরোধ বিরোধী মহড়া

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ চতুর্থবারের মত বিএনপি’র ডাকা অবরোধ কর্মসূচীর প্রথমদিন মহাসড়কে যান চলাচল নির্বিগ্ন রাখতে অবরোধ বিরোধী মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর-টরকী বাসষ্ট্যান্ড পর্যন্ত মহড়া চালায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে মাহিলাড়া বাসষ্ট্যানস্থ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজের সভাপতিত্বে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু, পৌর যুবলীগের সহসভাপতি ফরহাদ হোসেন, পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, যুবলীগ নেতা সলিল গুহ পিন্টু, রাশেদ হাওলাদার, শাহাদাত হাওলাদার, ছাত্রলীগ নেতা রাসেদুল ইসলাম সঙ্গীত সহ অন্যান্যরা।