• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিপুল পরিমাণ জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৩, ০৩:৪০ পূর্বাহ্ণ
গৌরনদীতে বিপুল পরিমাণ জাটকা জব্দ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ মন জাটকা জব্দ ও জাটকা পরিবহনের দায়ে বাসের সুপারভাইজারদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার রাতে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযানে যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আবু আবদুল্লাহ খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার সহ থানা পুলিশের সদস্যরা। শেষে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।