বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে নারী ও যুবক মাদক কারবারি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে। আটক কৃতদের নাম তাসলিমা ওরফে রানী, এবং মোঃ সাগর। এসময় তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা জব্দ করা হয়। ০৩ কেজি গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম বলেন, আজ বিকেল পৌনে পাঁচটার সময় বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের কোটবাড়িয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগর (২২) নামক এক মাদক বিক্রেতার কাছ থেকে ৪০ পিস ইয়াবা সহ আটক করা হয়। আটককৃত সাগর বরগুনা সদর ইউনিয়নের বাশবুনিয়া গ্রামের দফাদার বাড়ির নজরুল ইসলাম বাদশা এবং পালিত পিতা মোঃ রিপনের ছেলে। সাগর বরগুনা সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের বধু ঠাকুরানী গ্রামে নানা এবিএম সিদ্দিকের বাড়িতে থেকে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
পুলিশ আরো জানায়, অন্য এক অভিযানে একই ইউনিয়নের জাকিরতবক গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পাঁচটায় অভিযান চালিয়ে নারী মাদক কারবারি তাসলিমা ওরফে রানী (৪২) কে ৩১০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা সহ আটক করে। আটক কৃত তাসলিমা ওরফে রানী জাকির তবক গ্রামের বাদল ফরাজির স্ত্রী।