• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদী মডেল থানার শ্রেষ্ঠত্ব অর্জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ণ
গৌরনদী মডেল থানার শ্রেষ্ঠত্ব অর্জন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ সামগ্রিক পারফর্মেন্সের ভিত্তিতে বরিশালের গৌরনদী মডেল থানাকে পূনরায় শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে বিগত মাসের অপরাধ দমন পর্যালোচনা সভাশেষে গৌরনদী মডেল থানাকে শ্রেষ্ঠ থানা, ওসি মো. আফজাল হোসেনকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং এএসআই আসাদুল ইসলামকে ষষ্টবারের মত শ্রেষ্ঠ এএসআই হিসেবে ঘোষনা করেন পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম। পরে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারমিন সুলতানা রাখি সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।