• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে আওয়ামী লীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ণ
গৌরনদীতে আওয়ামী লীগের আনন্দ মিছিল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করায় বরিশালের গৌরনদীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তফসিল ঘোষনার পরপরই বুধবার সন্ধ্যা রাতে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আলহাজ¦ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলম প্রমূখ।