• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তফসিল ঘোষণার পর পরই গলাচিপায় আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৩, ১১:৩৫ পূর্বাহ্ণ
তফসিল ঘোষণার পর পরই গলাচিপায় আনন্দ মিছিল

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল বের করে করেন নেতা কর্মীরা । আজ বুধবার ( ১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজি মজিবর রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.সাহিন, আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সরদার মো.শাহআলম , উপজেলা আওয়ামী লীগ নেতা ও চিকনি কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ,ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ণ আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিত রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা দিলীপ বনিক, পৌর আওয়ামী লীগ নেতা সাজ্জাদ আহমেদ মাসুদ, রফিকুল ইসলাম রুবেল, গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়াড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ৩ বারের কমিশনার আবুল বশার প্যাদা, ওয়াড আওয়ামী লীগের সভানেত্রী মোসা.মাহামুদা বেগম,৮ নম্বর ওয়াড আওয়ামী লীগ নেতা পিন্টু মালী,জাদব দাস,পরেশ দাস,পলাশ সাহা,সুব্রত সাহা,বিমল সাহা,নরেশ দাস, তরুন সাহা,নিজন সাহা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তাঁরা বলেন যারা নির্বাচনকে বানচাল করতে চান তাদেরকে কোন রকম ছাড় দেওয়া হবে না, আওয়ামী লীগ সরকারের অধীনেই শান্তিপূর্ণ নির্বাচন হবে।