• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসকের বাসায় দূধূর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ণ
চিকিৎসকের বাসায় দূধূর্ষ চুরি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার চিকিৎসক আবুল বাসারের বাসায় দূধূর্ষ চুরি সংঘঠিত হয়েছে। খবরপেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার সকালে চিকিৎসক আবুল বাসার জানিয়েছেন, গত পাঁচদিন পূর্বে বাটাজোরস্থ ভবনের দরজা ও গেটে তালা লাগিয়ে ঢাকার বাসায় অবস্থান করছি। বুধবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই বাসায় দূধূর্ষ চুরি হয়েছে। ধারনা করা হচ্ছে বাসায় কেউ না থাকার সুযোগে রাতের আধারে বসতঘর থেকে গুরুত্বপূর্ন জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা। তবে বাসা থেকে কি পরিমাণ মালপত্র চুরি হয়েছে তা না দেখে বলা যাচ্ছেনা। গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, খবরপেয়ে বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।