• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালেন ডাকুয়া ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিৎ রায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৩, ১৫:৫৬ অপরাহ্ণ
গলাচিপায় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালেন ডাকুয়া ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিৎ রায়

তারিখঃ ১৬ নভেম্বর ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় জেলা প্রশাসকের শুভাগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানালেন ডাকুয়া ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিৎ রায়। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টায় জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম এর ডাকুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন কালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভা কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্বজিৎ রায়। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি ও আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় সহ ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ। এ সময় জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম ডাকুয়া ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম এর অগ্রগতি পর্যালোচনা করেন এবং সন্তোষ প্রকাশ করে উন্নয়নের ধারা অব্যহত রাখার পরামর্শ দেন।