আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি : যশোর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৭ জন সদস্য মনোনয়নপত্র জমাদান করেছেন। বৃহস্পতিবার ১৬ নভেম্বর ছিল এই মনোনয়নপত্র জমা দেয়ার দিন। নির্বাচনে সভাপতি পদের বিপরীতে ৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তারা হলেন, বর্তমান কমিটির সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ফকির শওকত ও ফারাজী আহমেদ সাইদ বুলবুল। সহ সভাপতি’র দু’টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪জন। জমাদানকারীরা হলেন বর্তমান কমিটির সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, শেখ দিনু আহমেদ, এম আইয়ুব ও শেখ আাব্দুল্লাহ হুসাইন। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২জন। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুয়েল মৃধা।
যুগ্ম সম্পাদকের দু’টি পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, একই কমিটির নির্বাহী সদস্য এইচ এম জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ।
কোষাধ্যক্ষ পদে এবারও গতবারের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বর্তমান কমিটির কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন এবং তার প্রতিদ্বন্দ্বী জাহিদ আহমেদ লিটন। দপ্তর সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ জন। তারা হলেন বর্তমান কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তহীদ মনি ও আব্দুল কাদের। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মনিরুজ্জামান মুনির ও দেওয়ান মোর্শেদ আলম।
এছাড়া ৬ টি নির্বাহী সদস্য পদে ৯জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বর্তমান কমিটির নির্বাহী সদস্য শহিদ জয়, শিকদার খালিদসহ অন্যরা হলেন মোকাদ্দেছুর রহমান রকি, এহসানউদ্দৌলা মিথুন, সাইফুর রহমান সাইফ, মোস্তফা রুহুল কুদ্দুস, আব্দুল ওয়াহাব মুকুল, সৈয়দ শাহাবুদ্দিন আলম ও সফিক সায়ীদ।
সদস্য পদে ৬ জন নির্বাচিত হবেন। আগামী ৩০ নভেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন। এ দিন সকাল ১০ থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। এর আগে ৩০ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।