স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনায় ঘূর্ণিঝড় মিধিলি মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অ্যাসিল্যান্ড ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিটলারুজ্জামান, এজিএম (পল্লী বিদ্যুৎ) আবুল কালাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিন্টু চন্দ্র মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত) মো. হাবিবুল্লাহ্, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আনোয়ার হোসেন,সিপিপির উপজেলার টিম লিডার আব্দুল হাই ও দশমিনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. মামুন তানভীর প্রমুখ।