রিপোর্টার: এজাজ আল মাহমুদ সুজন
রিপোর্ট: তৃনমূল পর্যায়ের খেলোয়াড়ের মান উন্নয়নে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত।
স্হানীয় পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে, ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায়, বরিশাল মহানগর পর্যায়ে শহীদ আবদুর রব সেরনিয়াবাত ইনডোর স্টেডিয়ামে গতকাল আয়োজন করা হয় অনূর্ধ্ব ১৬ বয়সের স্কুল পড়ুয়া ছাত্র /ছাত্রীদের অংশগ্রহণে এক ব্যাডমিন্টন প্রতিযোগিতার। বেলা ২.০০ ঘটিকায় প্রতিযোগিতা মূলক টুর্নামেন্ট শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জনাব মোঃ সোহেল মারুফ , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বায়জীদ শাহরিয়ার , প্লানার, নগর উন্নয়ন অধিদপ্তর, বরিশাল, আরো উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান খসরু, সভাপতি, বিভাগীয় ফুটবল এসোসিয়েশন, বরিশাল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিলন । সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইদুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার, বরিশাল। এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালক বিভাগে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ ও বালিকা বিভাগে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ প্রতিযোগিতায় ১২ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০ জন ছাত্র /ছাত্রী অংশগ্রহণ করে।