স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব বলইবুনিয়া এলাকা থেকে অস্র সহ ডাকাত সদস্য আটক।
আজ ২০.১১.২০২৩ইং তারিখ রাত আনুমানিক পৌনে একটার দিকে ডাকাত চক্রের এক সদস্যকে স্থানীয় জনতা শর্টগানসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
আটককৃত ডাকাত হলো ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার মহিষকান্দী গ্রামের নাম আব্দুল মালেক(৫২), পিতার নাম মোঃ সেকান্দার আলী,
জানাযায় পূর্ব বলইবুনিয়া গ্রামের হানিফ খতিবের ঘরে ১০/১২ জনের একটি ডাকাত দল ডাকাতি করতে ঘরে উঠলে ঘরের লোকজন টের পেয়ে ডাকচিৎকার করলে ডাকাত পালিয়ে যাওয়ার সময় বাড়ীর লোকজন এবং এলাকাবাসী পিছুনিয়ে ডাকাত সদস্যের একজনকে অশ্রসহ ধরে ফেলে, অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তারা ও পালিয়ে যাওয়ার সময় অশ্র প্রদর্শন করে।
বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম জানান আটককৃতের বিরুদ্ধে ঝালকাঠি সহ বরগুনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহনের প্রস্তুতি চলছে।