বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব বলইবুনিয়া গ্রামে খতিব বাড়ি সংলগ্ন এলাকা থেকে রবিবার (২০ নভেম্বর) রাত আনুমানিক পৌনে একটার দিকে দুর্ধর্ষ ডাকাত চক্রের এক সদস্যকে স্থানীয় জনতা শর্টগানসহ আটক করে।
পরে থানা পুলিশকে খবর দিয়ে তাদের কাছে হস্তান্তর করে। ডাকাতের ভাষ্যমতে তার বাড়ী ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার মহেশখালী গ্রামে। ডাকাতের নাম আব্দুল মালেক(৫২), পিতার নাম মোঃ সেকান্দার আলী। পুলিশ জানায়, ধৃত ডাকাত আব্দুল মালেকের নামে কাঁঠালিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, আমাদের এলাকায় ঢুকে
ডাকাতি প্রস্তুতি চালালে এলাকাবাসীর সবাই মিলে শর্টগানসহ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করি।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বলেন, ডাকাতি প্রস্তুতি কালে পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় অস্ত্রসহ একজন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।