• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচনের দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভেনিস শাখার নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৩, ১৬:৪৭ অপরাহ্ণ
অবৈধ তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচনের দাবি করেছেন  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভেনিস শাখার নেতাকর্মীরা।

ইতালি প্রতিনিধিঃ
ইতালির ভেনিসে জাতীয়তাবাদী যুবদল ভেনিস শাখার আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হলরুমে সংগঠনের সভাপতি মোহাম্মদ আকবর খান এর সভাপতিত্ত্বে সাধারণ সম্পাদক মোঃ ফখরুল চৌধুরী ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বিএনপি’র ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বিএনপি’র সাবেক প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ভেনিস বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফান মিয়া মাস্টার, ইব্রাহিম সরদার, আবুল বাসার সরদার,শেখ আব্দুল জলিল,আব্দুল হালিম, সুমন চৌকিদার, তৌফিকুজ্জামান, আনোয়ার হোসাইন, ইউনুস আলি, সেলিম আহমেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভেনিস বিএনপি’র দপ্তর সম্পাদক শরীফ মৃধা।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিপু নাসির, জসীমউদ্দীন, জাহাঙ্গীর আলম, মিন্টু বেপারী, মাসুদ রানাসহ আর ও অনেকে।
এ সময় আয়োজকরা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকল নেতা কর্মীদের ধন্যবাদ জানান এবং আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেওয়ার জন্য বর্তমান সরকারকে জোর দাবী জানান।