বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন অথরিটি নির্বাচন পেছানোর দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাবি সাদা প্যানেল।
বুধবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর সাদা প্যানেলের পক্ষে এ স্মারকলিপি প্রদান করেন বিশ্ববিদ্যালয় সাদা প্যানেলের আহ্বায়ক প্রফেসর ড. এফ নজরুল ইসলাম।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “আপনার জানা যে, ঘোষিত তফশিল অনুসারে আগামী ১২ ডিসেম্বর ‘২৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অথরিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। ইতোমধ্যে নির্বাচন কমিশন একতরফাভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেরও তফসিল ঘোষনা করেছে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিরোধী দলের চলমান হরতাল- অবরোধ জনজীবনে একধরণের অনিশ্চয়তা তৈরি করেছে। প্রায় প্রতিসপ্তাহের অধিকাংশ দিনে বিরোধী দলের আহ্বানে হরতাল-অবরোধ চলমান রয়েছে। এধরণের পরিস্থিতিতে নির্বাচনী প্রচার প্রচারনা চালানো প্রায় অসম্ভব। চলমান এহেন অবস্থায় ভোট কেন্দ্রে শিক্ষকদের উপস্থিতি সংগতকারণে আশংকাজনকভাবে হ্রাস পাবে।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, দেশের বর্তমান অচলাবস্থা বিবেচনায় নিয়ে ঘোষিত নির্বাচনী তফসিল স্থগিত করে জাতীয় নির্বাচনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরির অথরিটি নির্বাচনের ব্যবস্থা করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।”
স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন, প্রফেসর এফ নজরুল ইসলাম, সাভাপতি, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, প্রফেসর আমজাদ হোসেন, প্রফেসর ফললুর হক, প্রফেসর ড. হাবিবুর রহমান, প্রফেসর ড. মামুনুর রশীদ, প্রফেসর ডক্টর মোহা হাছানাত আলী, প্রফেসর আব্দুল আলিম, প্রফেসর সাহেদ জামান, প্রফেসর ইমামুল হক সানজিদ, প্রফেসর ডক্টর মাসুদুল হাসান খান মুক্তা, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম,
প্রফেসর সাইফুল ইসলাম ফারুকী, প্রফেসর গোলাম রব্বানী মন্ডল, প্রফেসর ডক্টর নিজাম উদ্দিন, প্রফেসর ড. সাকিলুর রহমান, প্রফেসর ড. মাঈনুদ্দীন, প্রফসর ড. শরিফুল ইসলাম, প্রফেসর ড. আতিকুল ইসলাম, প্রফেসর আনিছুর রহমার, প্রফেসর ড. আমিরুল ইসলাম, প্রফেসর সাজ্জাদুর রহিম সাজিদ, প্রফেসর রেজাউল করিম-২, প্রফেসর ডক্টর দেলোয়ার হোসেন, প্রফেসর গোলাম মোস্তফা, প্রফেসর ড. আব্দুল মতিন, প্রফেসর জাহাঙ্গীর আলম, প্রফেসর ড. গোলাম সাদিক, প্রফেসর ড. সাবিরুজ্জামান, প্রফেসর ড. নুরুল হক মোল্লা প্রমুখ।