গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ইয়াবা বিক্রি করে না দেওয়ায় এক যুবককে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার কেফায়েতনগর গ্রামের।
ওই গ্রামের বাসিন্দা সঞ্জয় করাতী অভিযোগ করে বলেন, আমি আগে মাদক সেবন করতাম। মাদক মামলায় জেলখাটার পর মাদক সেবন এবং বিক্রি সম্পূর্ন ভাবে পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। সম্প্রতি মাহিলাড়া গ্রামের সন্টু ধর নামের এক মাদক ব্যবসায়ী আমাকে ইয়াবা বিক্রির প্রস্তাব দেয়। আমি তার কথায় রাজি না হওয়ায় আমাকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করে আসছে। মাদক ব্যবসায়ীর হাত থেকে রক্ষায় তিনি (সঞ্জয়) প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগ অস্বীকার করে সন্টু ধর বলেন, মাদকের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। মূলত সঞ্জয়ের কাছে আমার টাকা পাওনা আছে। পাওনাকৃত টাকা যাতে না দেওয়া লাগে সেজন্য আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালিয়ে আসছে।