• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অবরোধের বিরুদ্ধে রাবি ছাত্রলীগের মিছিল ও অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ণ
অবরোধের বিরুদ্ধে রাবি ছাত্রলীগের মিছিল ও অবস্থান কর্মসূচি

রাবি প্রতিনিধি:
বিএনপি ও সমমনা দলগুলো ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধের বিরুদ্ধে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।

বুধবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব’র নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টুকিটাকি চত্বরে গিয়ে শেষ হয় মিছিলটি।

এসময়ে নেতা কর্মীরা গাড়ির চাকা ঘুরবে, ক্লাস-পরীক্ষা চলবে, আয় বিএনপি দেখে যা রাজপথে তোর বাপেরা, আজকের অবরোধ মানি না মানব না, এসব স্লোগান দেয়।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, বিএনপি জামায়াতের দেয়া অবরোধের বিরুদ্ধে আমরা ক্যাম্পাসে অবস্থান করছি। আমরা এ অবরোধ মানি না। ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা যথানিয়মে চলবে।