গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের দিনমজুর রব সরদারের বসতঘরে দূধূর্ষ চুরি সংঘঠিত হয়েছে। এঘটনায় বুধবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘর মালিক রব সরদার জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে কৌশলে দরজা খুলে বসতঘরে প্রবেশ করে সঙ্গবদ্ধ চোরেরা নগদ টাকা ও লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। খবরপেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।