• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ব্যবসায়ির ট্রলি চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার এলাকা থেকে রাতের আধারে ব্যবসায়ীর ট্রলি চুরি করে নিয়ে গেছে সঙ্ঘবদ্ধ চোরেরা। এঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগি ব্যবসায়ী মহিউদ্দিন হাওলাদার জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে পশ্চিম বেজহার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাখা ট্রলি বুধবার দিবাগত রাত দুইটার দিকে চুরি করে নিয়েছে সঙ্গবদ্ধ চোরচক্র। এতে তার পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবরপেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।