গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার এলাকা থেকে রাতের আধারে ব্যবসায়ীর ট্রলি চুরি করে নিয়ে গেছে সঙ্ঘবদ্ধ চোরেরা। এঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগি ব্যবসায়ী মহিউদ্দিন হাওলাদার জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে পশ্চিম বেজহার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাখা ট্রলি বুধবার দিবাগত রাত দুইটার দিকে চুরি করে নিয়েছে সঙ্গবদ্ধ চোরচক্র। এতে তার পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবরপেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।