• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের বেনাপোল বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৩, ০৪:০৩ পূর্বাহ্ণ
যশোরের বেনাপোল বিপুল পরিমাণ  ফেন্সিডিল সহ গ্রেফতার ১

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি:যশোর জেলার বেনাপোল পোর্ট থানা পুলিশ ইং-২৩/১১/২০২৩ তারিখ রাত্র ৯:৩০ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রামস্থ জনৈক জামাল উদ্দিন, পিতা-মৃত ফজলে করিম এর আমবাগানের মধ্য হইতে ৩৫৫ (তিনশত পঞ্চন্ন) বোতল ফেন্সিডিলসহ আসামী মোঃ জাহিদুল ইসলাম (২৪), পিতা-মোঃ সুরত আলী, সাং-কৃষ্ণপুর, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে গ্রেফতার করে, এ সময় ২ জন আসামী কৌশলে পালিয়ে যায় ।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান,গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।