রিয়াজ মুন্সি
৭৬ বছর পূর্ণ হয়েছে,পৃথিবী আর আগের মত নাই
অযত্ন অবহেলায়,ভালোবাসা পুড়ছে রবীন্দ্র সরোবরে।
একটা পঙ্গু রিকশাওলার চোখে সন্তানের জন্য যে ভালোবাসা,
এমন ভালোবাসা দেখেছিলাম রাজকন্যার চোখে।
তারপর কেটে গেছে এক কোটি বছর,
নভেম্বর জুড়েই শোক,শোকের শহরে ঠান্ডা,
তীব্র ঠান্ডায় আমার স্বপ্ন নিয়ে গেছে একটা কালো
কাক
কাকটা মরে ঝুলে আছে কারেন্টের তারে।
মেট্রোরেলের গান আর নেক্রোপলিস এর আর্তনাদ
অপটিমিষ্টিক পৃথিবীতে প্রেম নামাক,আশা নামাক,
খালি পেট,নিউরনে যন্ত্রণা,হার্টবিট বন্ধ নাবিকের
বিধস্ত নগরির চিলটা যেনও সদ্য ছাড়া পাওয়া রুগী।
মেট্রোরেলের গান আর নেক্রোপলিস এর আর্তনাদ
অপটিমিষ্টিক পৃথিবীতে প্রেম নামাক,আশা নামাক।