• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিকে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ণ
অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিকে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রেফতার।

স্টাফ রিপোর্টার:
অপহরণ ও ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি মোঃ ইসমাইল হোসেন পিতাঃ মোঃ নজরুল ইসলাম,সাং কালিকাবাড়ি থানা-বামনা, জেলা বরগুনাকে তথ্য প্রযুক্তির ব্যবহার করে ঢাকার বাড্ডা থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়।
২৪/১১/২০২৩ তারিখ বিকাল ৩.৩০ মিনিটে দিকে বরগুনা জেলার বামনা উপজেলার কালিকা বাড়ি গ্রামের অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মো: ইসমাইল হোসেন (২১),পিতা মো: নুরুল ইসলাম দীর্ঘদিন যাবত পলাতক অবস্থায় ছিল, বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আব্দুস সালাম এর দিকনির্দেশনায় বামনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাইনুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে বামনা থানার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মোঃ ইসমাইল হোসেনের অবস্থান শনাক্ত করিয়া ডিএমপি, ঢাকা এর বাড্ডা থানা এলাকা হইতে অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করেন।

বামনা থানার অফিসার ইনচার্জ
জনাব মাইনুল ইসলাম জানান দীর্ঘদিনের পলাতক অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামিকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকার বাড্ডা থানা এলাকা হইতে অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করতে সক্ষম হই, আজ সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়।