স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় রহস্যজনক অগ্নিকান্ডে বসত ঘর, কাচারী ঘর ও খড়ের পালাসহ একটি বাড়ী পুড়ে ভস্মীভুত হয়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের গোপালপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, রাতে ফাঁকা বসত ঘরে রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত হয়। এতে মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো বাড়ীতে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে সকালে অতিরিক্ত পুলিশ সুপার গোপালগঞ্জ খায়রুল আলম, ও ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। #