স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০৩ আসন থেকে আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
আজ রবিবার (২৬ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কায্যালয়ে সমানে গিয়ে হাজির হন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটারনিং কর্মকর্তাদের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে ফরম পূরণ করে এ মনোনয়নপত্র জমা দেয়া হবে।
মনোনয়নপত্র সংগ্রহকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #