• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের তিনটি আসনে মনোনয়ন পেলেন তিন হেবিওয়েট প্রার্থী, কোটালীপাড়ায় আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৩, ১৩:১৫ অপরাহ্ণ
গোপালগঞ্জের তিনটি আসনে মনোনয়ন পেলেন তিন হেবিওয়েট প্রার্থী, কোটালীপাড়ায় আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে তিন হেবিওয়েট প্রার্থী। বরাবরই জেলার এ তিনটি আসনে দীর্ঘ বছর ধরে প্রতিনিধিত্ব করে আসছেন। প্রার্থীদের নাম ঘোষনার পরপরই প্রধনমন্ত্রীর নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

আজ রোববার (২৬ নভেম্বর) প্রার্থীদের নাম ঘোষনা করেন দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

গোপালগঞ্জ তিনটি আসন থেকে যারা মনোনয়ন পেলেন তারা হলেন, গোপালগঞ্জ-০১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বতর্মান সংসদ সদস্য লে: কর্ণেল (অব:) ফারুক খান।

গোপালগঞ্জ-০২ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বতর্মান সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

গোপালগঞ্জ-০৩ আসনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধনমন্ত্রী এবং বতর্মান সংসদ সদস্য শেখ হাসিনা।

গোপালগঞ্জ জেলায় রয়েছে রাজনৈতিক ঐতিহ্য। এ জেলা জন্মগ্রহন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে কারনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের আধিপত্য এলাকা হিসাবে পরিচিত। বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ প্রার্থীরা বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করেছেন। সেই সাথে জামানত হারিয়েছে বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যদলগুলোর প্রার্থীরা। মনে প্রাণে এ জেলার মানুষ আওয়ামী লীগকে ধারন করেন।

এদিকে গোপালগঞ্জ-০৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হসিনার নাম ঘোষনার পরপরই আনন্দ মিছিল ও উল্লাশ করে মিষ্টি বিতরণ করছে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহেযোগী সংগঠনের নেতা কর্মীরা।

বিকালে দলীয় কায়্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ ও সহেযোগী সংগঠনের নেতা কর্মীরা। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #